Swadhin News Logo
মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি সব সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন প্রধানমন্ত্রীর জন্য তার কক্ষটি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া নিচতলাসহ এ ভবনের বিভিন্ন তলার সৌন্দর্য বর্ধনের জন্য সন্ধ্যা পর্যন্ত পিকআপ এবং ভ্যান গাড়িতে করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের ফুলের টব দিয়ে সাজানো হয়েছে।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন।

এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে প্রথমবারের মতো অফিস করবেন তিনি।

এর আগে মঙ্গলবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর প্রথমে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়ান।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন।

বাংলাদেশ জার্নাল/সিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
সুন্দরবন তীরে চর দখল করে গড়া রিসোর্ট গুঁড়িয়ে দিলো প্রশাসন

সুন্দরবন তীরে চর দখল করে গড়া রিসোর্ট গুঁড়িয়ে দিলো প্রশাসন

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চার বিভাগসহ ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

চার বিভাগসহ ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

‘ইজরায়েলের সঙ্গ দিলে লোহিত সাগরে মার্কিন জাহাজ ধ্বংস হবে’, আমেরিকাকে হুমকি হাউথির

‘ইজরায়েলের সঙ্গ দিলে লোহিত সাগরে মার্কিন জাহাজ ধ্বংস হবে’, আমেরিকাকে হুমকি হাউথির

ফরিদপুরে ইলিশ আহরণের দায়ে ২২ জেলের কারাদণ্ড

ফরিদপুরে ইলিশ আহরণের দায়ে ২২ জেলের কারাদণ্ড

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

২ বছর পর ইসরায়েলি ড্রোন ও বিস্ফোরণের শব্দ ছাড়াই রাত পার করলো গাজাবাসী

২ বছর পর ইসরায়েলি ড্রোন ও বিস্ফোরণের শব্দ ছাড়াই রাত পার করলো গাজাবাসী

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ দুইজন নিহত

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ দুইজন নিহত

বিশাল ড্রোন কারখানা তৈরি করে ইরানি-নকশার ‘শাহেদ-১৩৬’  ড্রোন উৎপাদন রাশিয়ার

বিশাল ড্রোন কারখানা তৈরি করে ইরানি-নকশার ‘শাহেদ-১৩৬’  ড্রোন উৎপাদন রাশিয়ার