Swadhin News Logo
বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তরভাবে কাজ করে যাব: আইনমন্ত্রী

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তরভাবে কাজ করে যাব: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণ করা। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম দিন সচিবালয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, চ্যালেঞ্জের জায়গাটি হলো—এই সরকারের ওপর মানুষের যে পাহাড়সম প্রত্যাশা আছে, সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রত্যাশা পূরণ করতে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছে। বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন।

বাংলাদেশ জার্নাল/সিএম

সর্বশেষ - চাকরি