Swadhin News Logo
শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আমি চাই গাজার বাসিন্দারা নিরাপদে থাকুক: ট্রাম্প

প্রতিবেদক
Nirob
জুলাই ৪, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
আমি চাই গাজার বাসিন্দারা নিরাপদে থাকুক: ট্রাম্প

আমি চাই গাজার বাসিন্দারা নিরাপদে থাকুক: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

ট্রাম্প কি এখনও চান যে, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘আগামী সপ্তাহের মধ্যে’ গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে গাজা ও ইরান দুই বিষয় নিয়েই আলোচনা হবে।

সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খাবারের আশায় ত্রাণকেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপরও গুলিবর্ষণ করেছে নেতানিয়াহুর সৈন্যরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
সাতক্ষীরায় এক ঘণ্টা বাড়তি সেবা দিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

সাতক্ষীরায় এক ঘণ্টা বাড়তি সেবা দিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

সংস্কারের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করলে জোটের বিষয়ে বিবেচনা করবো: এনসিপি আহ্বায়ক

সংস্কারের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করলে জোটের বিষয়ে বিবেচনা করবো: এনসিপি আহ্বায়ক

যুক্তরাষ্ট্রে ১৮০০-এর বেশি ফ্লাইট বাতিল, দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে ১৮০০-এর বেশি ফ্লাইট বাতিল, দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

গভীর রাতে আ.লীগের মিছিল থেকে পুলিশকে কুপিয়ে জখম, গ্রেফতার ১৯

গভীর রাতে আ.লীগের মিছিল থেকে পুলিশকে কুপিয়ে জখম, গ্রেফতার ১৯

এক হাজার টাকার জন্য খুলে নেওয়া হলো বৃদ্ধের ঘরের টিন

এক হাজার টাকার জন্য খুলে নেওয়া হলো বৃদ্ধের ঘরের টিন

দিনাজপুরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়

দিনাজপুরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়

কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল

কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল

টেকনাফে ১২ মানব পাচারকারী আটক, ১১ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফে ১২ মানব পাচারকারী আটক, ১১ ভুক্তভোগী উদ্ধার

এনসিপির রাঙামাটির সমাবেশ ঘিরে বিক্ষোভ, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এনসিপির রাঙামাটির সমাবেশ ঘিরে বিক্ষোভ, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ

২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ