Swadhin News Logo
বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. Public
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জোকস
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রবাস

সিঙ্গাপুরে মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্ত শুরু

প্রতিবেদক
Nirob
আগস্ট ২১, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
সিঙ্গাপুরে মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্ত শুরু

সিঙ্গাপুরে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের বাসস্থানে ওয়াজ মাহফিল করার অভিযোগে বাংলাদেশি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে ওই মাহফিলের আয়োজকদের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে।

বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যদি আয়োজকরা সিঙ্গাপুরের আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হয় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে দেশে ফেরত পাঠানো, বিচার বা আটক করা হতে পারে অভিযুক্তদের।

এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় আরও বলেছে, “আমির হামজার ওয়াজের মাধ্যমে চরমপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী শিক্ষার প্রচার করেছিলেন, যা বিপজ্জনক এবং সিঙ্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর।”

মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) আমির হামজা এবং তার অতীত সম্পর্কে অবগত ছিল। কিন্তু তিনি ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার করেছিলেন। ৯ আগস্ট তিনি ভিন্ন নামে সিঙ্গাপুরে প্রবেশ করেছিলেন।

বুধবার স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে. শানমুগাম জানিয়েছেন, ৯ আগস্ট তুয়াসের টেক পার্ক ক্রিসেন্টের লান্টানা লজ ডরমেটরিতে ওই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আমির হামজা গত ১০ আগস্ট সিঙ্গাপুর ত্যাগ করেন। আর পুলিশ গত ১২ আগস্ট তার ওয়াজ মাহফিলের ব্যাপারে অভিযোগ পায়।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, সিএনএ, এশিয়া ওয়ান

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
রেলস্টেশনের আদলে মণ্ডপ, সঙ্গে ধান ও পাটের প্রতিমায় নতুন বার্তা

রেলস্টেশনের আদলে মণ্ডপ, সঙ্গে ধান ও পাটের প্রতিমায় নতুন বার্তা

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

বন্দিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু– ইসরায়েলি পরিবারগুলোর অভিযোগ

বন্দিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু– ইসরায়েলি পরিবারগুলোর অভিযোগ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ

দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ

পটিয়ায় চাকরিচ্যুতদের অবরোধ প্রত্যাহার, ৪ ঘণ্টা পর ২০ ব্যাংকের কার্যক্রম সচল

পটিয়ায় চাকরিচ্যুতদের অবরোধ প্রত্যাহার, ৪ ঘণ্টা পর ২০ ব্যাংকের কার্যক্রম সচল

আজকের দিনে বিজয়ের উল্লাসে মুখরিত হয় গাইবান্ধা জেলা

আজকের দিনে বিজয়ের উল্লাসে মুখরিত হয় গাইবান্ধা জেলা

আদালতের বারান্দায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো নারীর

আদালতের বারান্দায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো নারীর

নেপালে সরকারের এক সিদ্ধান্ত রূপ নেয় গণআন্দোলনে

নেপালে সরকারের এক সিদ্ধান্ত রূপ নেয় গণআন্দোলনে