Swadhin News Logo
Wednesday , 9 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিবেদক
Nirob
July 9, 2025 9:23 am

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় এক দিনে পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার। তবে পানি এখনও বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে।

টানা বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকের বসতঘরে পানি ঢুকেছে। এ চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলা শহর মাইজদিতে। এখানে বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা পানিবন্দি হয়ে পড়েছে। নোয়াখালী পৌর শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক এলাকা, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিংসহ বেশির ভাগ এলাকার সড়কগুলোতে হাঁটুর কাছাকাছি পানি উঠেছে। এছাড়া এসব এলাকার নিচতলা ও কাঁচা ঘরগুলোতে পানি ঢুকে গেছে। ফলে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। চলতি বর্ষায় শহরের বেশির ভাগ সড়কে খানাখন্দ তৈরি হওয়ায় সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এ বছর আগেই বৃষ্টি শুরু হওয়ায় জুন মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ৪ থেকে ৫ দফায় শহরে জলাবদ্ধতা দেখা দেয়। যদিও ২ থেকে ৩ দিনের বেশি স্থায়ী হয়নি। তবে এভাবে টানা বৃষ্টি হলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে, জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানান, আগামী ৪ থেকে ৫ দিন এভাবে বৃষ্টিপাত হতে পারে।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

লর্ড এমন কঠিন সময়ে স্বীকার করেছেন যেখানে তিনি ভাবেন নি যে তিনি ‘আবার কখনও সংগীত তৈরি করবেন’ কারণ তিনি যা ভাবেন তার সবই ‘যতটা সম্ভব সামান্য ওজন করা’

অভিযানের ফেসবুক লাইভে সতর্ক হয়ে পালালেন অপরাধীরা

আমরণ অনশনে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

বিশ্বখ্যাত স্টারবাকসকে যেভাবে আইনি লড়াইয়ে হারালো করাচির সাত্তার বকশ

ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা | দৈনিক নয়া দিগন্ত

একটি দল জান্নাতের টিকেট দেয়ার নামে নারীদেরকে বিভ্রান্ত করছে: সেলিমা রহমান

ময়মনসিংহে রাত থেকে থেমে থেমে বৃষ্টি, জলাবদ্ধতার সৃষ্টি

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ আবারও গ্রেফতার

৪ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন টেকনাফে অপহৃত যুবক

সোশ্যাল মিডিয়ায় কিশোরদের নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব : অস্ট্রেলিয়ান ট্রায়াল