Swadhin News Logo
Sunday , 25 August 2024 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে ভর্তি

প্রতিবেদক
Nirob
August 25, 2024 1:49 pm
বিচারপতি মানিক

সিলেটের আদালত প্রাঙ্গণে মারধরের কারণে গুরুতর আহত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের দোতলার আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের ডিআইজি (প্রিজন) মো. ছগির মিয়া। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। একটি অন্ডকোষ ফেটে গেছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চিকিৎসা চলছে।

সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জলিল কায়সার খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ডকোষ ছিঁড়ে গেছে। পরে তা অপারেশন করা হয়। একই সঙ্গে তার শরীরে অনেক জখম ও কাটাছেঁড়া আছে। সঙ্গে উচ্চ রক্তচাপ আছে।

তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশ সাবেক বিচারপতির নিরাপত্তার দায়িত্ব পালন করছে। হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে বিকালে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশের পাহারায়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতা, ডিম ও পানির বোতল ছুড়ে মারেন বিএনপির নেতাকর্মী এবং দলীয় আইনজীবীরা। বিকাল ৪টা ১০ মিনিটে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন তিনি।

বিকাল সাড়ে ৪টায় শুনানি শেষে শামসুদ্দিন মানিককে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

আদালতে শুনানিকালে শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলে পুলিশ জানায়। সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হচ্ছে খবর পেয়ে শনিবার দুপুর থেকে ছাত্রদলসহ তাদের দলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। তারা ‘ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট কোর্ট পুলিশ পরিদর্শক জমশেদ আলম। তিনি বলেন, ‘বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে পাঠায় কানাইঘাট থানা পুলিশ। ঢাকার বাড্ডা, আদাবর থানাসহ একাধিক থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা থাকায় তাকে থানা পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা সংশ্লিষ্ট থানাগুলোতে আসামি সিলেটে আছেন বলে বার্তা পাঠাবো। পরে সংশ্লিষ্ট থানা তাদের মামলায় গ্রেফতার দেখাবে।’

তিনি আরও বলেন, ‘সাবেক বিচারপতি হিসেবে জেল কোড অনুযায়ী আসামিকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট (দনা) সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। শনিবার ভোরে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বড় ভাই পালিয়ে বিয়ে করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা কনেপক্ষের

সিলেটে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্তে দুটি কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, উপ-উপাচার্য ও প্রক্টর অবরুদ্ধ

ব্যবস্থা না নিলে গোপালগঞ্জের অবস্থা ধানমন্ডি ৩২ নম্বরের মতোই হবে: রাফি  

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য রতন গ্রেফতার

মেহেরপুরে উন্নত জাতের হাঁস পালনে রশিদুলের সফলতা

সাগরের তলদেশে বিছিন্ন মাইক্রোফটের ফাইবার অপটিক ক্যাবল

চট্টগ্রামে নকশাবহির্ভূত ১২টি ভবন চিহ্নিত, সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা

১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি

বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম