Swadhin News Logo
Monday , 14 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়া ভারতীয় ৩৪ জেলে ও দুটি ট্রলার আটক

প্রতিবেদক
Nirob
July 14, 2025 5:32 pm

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে ভারতীয় দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। ট্রলার দুটিতে শিকার করা কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদেরকে মোংলায় আনা হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে বঙ্গোপসাগরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনী।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন আটক ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ্য করে। এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনা, আটক ৩

ট্রাম্পের কাছে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ চাইলো ভেনেজুয়েলা

বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

মাদারীপুর থেকে ১১০ বছরের বৃদ্ধ এলেন খালেদা জিয়ার জানাজায়

মাদারীপুর থেকে ১১০ বছরের বৃদ্ধ এলেন খালেদা জিয়ার জানাজায়

আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ছাত্রসমাজ প্রধান ভূমিকা পালন করবে: দুলু

রংপুরের সাবেক পিপি’কে আদালত চত্বর থেকে গ্রেফতার

ছাত্ররাজনীতিকে ‘না’ বললেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক নবীন শিক্ষার্থী

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ