Swadhin News Logo
Tuesday , 15 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক 

প্রতিবেদক
Nirob
July 15, 2025 6:38 am

মোংলা করেসপনডেন্ট:

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে গভীর সমুদ্রের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র জানায়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল। এসময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়। আটক ট্রলার দুটি থেকে বিপুল পরিমাণ ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় নৌবাহিনী ট্রলার ও জেলেদের আটক করেছে। এসব ট্রলারে যেসব মাছ রয়েছে সেগুলো মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে তুলে বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলেও জানান তিনি।

/এএস

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সাভারে বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন, পুড়লো কাপড়ের দোকান

লাইটার জাহাজে ভাসমান পণ্যের গুদাম, চট্টগ্রাম বন্দরের অভিযানে জরিমানা

উপদেষ্টা ফরিদার উপস্থিতিতে শেখ মুজিব ও হাসিনার ছবি প্রদর্শন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া

খুলনায় সন্দেহ থেকে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে আটক

নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে অপহরণ চেষ্টার অভিযোগ, আটক ২

16 এবং গর্ভবতী তারকা হুইটনি পুরভিস সেই ব্যক্তির জন্য স্মৃতিসৌধ লিখেছেন যার অতিরিক্ত মাত্রায় মৃত্যুর অভিযোগ তিনি চার্জ করেছেন

ভারত থেকে ভেসে আসা ঢলে গাছের গুঁড়ি ধর‌তে গি‌য়ে নিখোঁজ ধান ব্যবসায়ী

কয়েকদিন পরই বিদেশে যেতেন, তার আগেই ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত

মঙ্গলবার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, ২৫ হাজার লোক সমাগমের আশা