Swadhin News Logo
Thursday , 17 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো দাদি-ভাবির

প্রতিবেদক
Nirob
July 17, 2025 1:13 pm

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সৈকত হোসেন (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। এ সময় ছুরিকাঘাতে ওই ছাত্রীর দাদি ও ভাবি ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেগম (৬৫) ও নাতি পারভেজ হোসেনের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত ব্যক্তি শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত সৈকতকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, সৈকত দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল রাতে তিনি ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করেন। এ সময় কিশোরীকে রক্ষা করতে এলে তার দাদি ও ভাবিকে ছুরি মেরে পালিয়ে যান সৈকত।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলী বেগম ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘নিহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক জখমের চিহ্ন ছিল। কিশোরীর অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত