Swadhin News Logo
Thursday , 17 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গোপালগঞ্জে নিহত চার জনের দাফন ও সৎকার সম্পন্ন

প্রতিবেদক
Nirob
July 17, 2025 7:11 pm

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চার জনের দাফন ও সৎকার ময়নাতদন্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। তাদের কারও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়নি।

সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন– রমজান কাজী (২৪) ও সোহেল রানা (৩৫), ইমন তালুকদার (১৬) ও দীপ্ত সাহা (২৮)।

জানা গেছে, নিহতদের মধ্যে দীপ্ত সাহাকে বুধবার রাতে গোপালগঞ্জ পৌর শ্মশানে সৎকার করা হয়। রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর দাফন করা হয়। সোহেল রানা ও ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, চার জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। এ ছাড়া গুরুতর আহত তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তারা এটিকে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ হিসেবে নামকরণ করেন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এটি প্রতিহতের ঘোষণা দেন।

এনসিপির নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে যাওয়ার পথে পথে বাধা পায়। সকালে পুলিশ এবং ইএনওর গাড়িতে হামলা চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের দায়ী করা হয়।

দুপুরে গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। হামলার কিছুক্ষণ পর সেখানে পৌঁছান এনসিপির নেতারা। তারা সেখানে স্লোগান ও বক্তব্য দেন। সমাবেশ শেষে তারা মাদারীপুরের উদ্দেশে রওনা দিলে তাদের গাড়িবহর ঘিরে হামলা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এনসিপি নেতাদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে এখন পর্যন্ত চার জন নিহতের খবর পাওয়া গেছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার

যতীন সরকারের মৃত্যুতে শোকের ছায়া, রাতে নেত্রকোনায় শেষকৃত্য

সাতক্ষীরায় পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে নিষিদ্ধ পণ্য জব্দ

কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ

‘ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ভবন নির্মাণে বিএনবিসি কোড মেনে চলা জরুরি’

কুড়িগ্রামে সরকারি পাঠাগার দখল, উদ্ধারের জন্য ১৯ সংগঠনের স্মারকলিপি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার আসামির পলায়ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে