Swadhin News Logo
Thursday , 17 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপি নেতার বিরুদ্ধে মামলা নেওয়ায় ওসির প্রত্যাহার চেয়ে বিক্ষোভ, এসপি বললেন ‘মগের মুল্লুক নাকি’

প্রতিবেদক
Nirob
July 17, 2025 8:16 pm

গাজীপুরের জয়দেবপুরে তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই নেতার অনুসারীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ লেনে দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের ওই লেনে যানবাহন আটকা পড়ে পাঁচ কিলোমিটার এলাকা যানজট লেগে যায়। তারা জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদের প্রত্যাহার দাবি করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর সোয়া ১টায় সড়কে থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারীরা বলেন, বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা ওঠানো এবং বাধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক-শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ১১ জুলাই (শনিবার) বাঘের বাজার অটোস্ট্যান্ডে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে। ওই মামলায় শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করা হয়। তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসির প্রত্যাহারসহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে চেয়ে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, বাঘের বাজার অটোস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে তারা সড়ক অবরোধ করে। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা সড়কে থেকে সরে যায়।

মানববন্ধনে বিক্ষোভকারীরা তার (ওসির) প্রত্যাহার চেয়েছে কি না এ বিষয়ে তিনি কোনও কথা বলেননি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক বলেন, এসব মানুষজন যা খুশি তাই বলতে থাকে। চাঁদাবাজি যে করেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

তদন্ত ছাড়া মামলা নেওয়ায় ওসির প্রত্যাহার চেয়েছে বিক্ষোভকারীরা এ বিষয়ে জানতে চাইলে বলেন, মামলা হয়েছে বলে ওসির প্রত্যাহার চেয়েছে। এটা কি মগের মুল্লুক নাকি? চাঁদাবাজি করছে, মামলা হয়েছে। ওসির প্রত্যাহার চায় এসব নিয়ে আমি কথা বলতে রাজি না।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে গরুচোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

৯ বছরেও হয়নি সংযোগ সড়ক, ৩২ লাখ টাকার ব্রিজের সুফল বঞ্চিত মানুষ

হাসপাতালে রোগী ভর্তি নেওয়া সেই সিকিউরিটি গার্ড চাকরি থেকে বরখাস্ত

বঙ্গমাতা হলে এক ঘণ্টা ভোট বন্ধ, ঢুকতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের 

নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির

হোটেলকক্ষ থেকে উদ্ধার মরদেহের পরিচয় নিয়ে দ্বন্দ্ব, শেষমেশ মুসলিম রীতিতে দাফন

জয়পুরহাটে গভীর নলকূপের লাইনম্যানের মরদেহ উদ্ধার

Suas Experiências Pessoais A Apenas Um Clique De Distância • região brasileira Play Now

Suas Experiências Pessoais A Apenas Um Clique De Distância • região brasileira Play Now

শৈলকুপায় আহত মেছোবাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

২০১৮ সালে কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট হয়ে গেছে: আফরোজা আব্বাস