Swadhin News Logo
Saturday , 19 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ৩২ জন হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
Nirob
July 19, 2025 4:55 pm

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২ জন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত বলছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৯ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ৩২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন, বিআইটিআইডি হাসপাতালে ১৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৬৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ২৩০ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৩১০ জন নগরীর এবং ৩৬৫ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৩৭৭ জন পুরুষ, ১৮৭ জন নারী এবং ১১১ জন শিশু রয়েছে।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৩৬৫ জন আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে ৮৮ জন, সীতাকুণ্ডে ৭৮ জন, আনোয়ারায় ৩০ জন, সাতকানিয়া ও লোহাগাড়ায় ২৩ জন করে, রাউজানে ১৩ জন, পটিয়ায় ৯ জন, মীরসরাই ও কর্ণফুলীতে ৮ জন, চন্দনাইশে ৭ জন, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে ৬ জন করে, বোয়ালখালী ও হাটহাজারীতে ৫ জন করে এবং সন্দীপে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলায় ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

প্রেমের টানে দিনাজপুরে চীনা নাগরিক, পাল্টালেন ধর্ম

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেফতার

জামায়াতের সঙ্গে সমাঝোতায় এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে: সামান্তা

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১৫

অটোরিকশার চাকা ফুটো করায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন চালক

ট্রাম্পের হুমকির পরও রাশিয়ান তেল আমদানি চালিয়ে যাবে ভারত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

শেখ মুজিব বাংলাদেশের স্থপতি, তবে শেখ পরিবারের সবাই চোর-ডাকাত: শামীম সাঈদী

জঙ্গলে অনেক প্রাণীই থাকে কিন্তু একটাই সিংহ থাকে: থালাপাতি বিজয়

চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা