Swadhin News Logo
Saturday , 19 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খুলনায় অতিরিক্ত মদ্যপানে ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Nirob
July 19, 2025 8:44 pm

খুলনা মহানগরীতে অতিরিক্ত মদ্যপানে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং তোতা (৬০)।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভাতের হোটেলে বসে মদ খাওয়ার পর ৫ জন অসুস্থ হয়। এর মধ্যে ৪ জন মারা গেছেন। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।’

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনাটি ঘটে। সেখানে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা মারা যায়। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যায়। সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের অভিযোগ, বাড়িঘরে লুট

পঞ্চগড়ে ৯ মাসেও হয়নি সড়ক প্রকল্পের অর্ধেক কাজ, তবুও বিল পাশ

চট্টগ্রামে চোর আখ্যা দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

শরিকদের আরো আট আসন দিল বিএনপি

কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা

১৪ পৌরসভার ১৩টিতেই নেই ব্যবস্থাপনা, নদী-পুকুরে আবর্জনার স্তূপ

ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ‘আপাতত’ স্থগিত