Swadhin News Logo
Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি

প্রতিবেদক
Nirob
July 20, 2025 10:41 am

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২০ জুলাই) বিকালে বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) বিকালে নগরীর স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি।এনসিপির 

সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়। রবিবার সকালে হোটেল থেকে রাঙামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখান থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।

জেলার পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ভারত-পাক যুদ্ধবিরতির পর নৌপ্রধানকে মোদির বার্তা— ‘আপনার সময় আসবে’

বাগেরহাটে নির্বাচনি আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা

সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও তুহিন হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর: চবির সহ-উপাচার্য

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

চব্বিশ স্বাধীনতার কাছাকাছি, কিন্তু সেই বীরদের কার্যকলাপে অতিষ্ঠ দেশবাসী: কাদের সিদ্দিকী

কেন বাগরাম বিমানঘাঁটি ফেরত চান ট্রাম্প?

শ্যালিকাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

সন্ত্রাসী সুমন শেখের টর্চার সেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

ভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারে ধাক্কা ট্রাকের