Swadhin News Logo
Monday , 21 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

প্রতিবেদক
Nirob
July 21, 2025 12:13 am

খুলনা রেঞ্জের ১০ জেলার ৬৪ থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হচ্ছে। রবিবার মধ্য রাত থেকে সাধারণ মানুষের জন্য সেবা এই চালু হবে। রবিবার বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা নিতে একটি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্যরাতে ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।

তিনি বলেন, ‘সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত। এখন সব ধরনের ঘটনার জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।’ 

সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৫০

সিরিয়ায় আসাদের পতনের পর আজ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন

মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে: উপদেষ্টা

জমি নিয়ে বিরোধে থানার সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

‘গাজায় নরকের দরজা খোলা হবে, যদি জিম্মিদের মুক্তি না দেয়া হয়’

ইইউ বা ন্যাটো দেশগুলোর ওপর আক্রমণের কোনো ইচ্ছা নেই রাশিয়ার: রুশ পররাষ্ট্রমন্ত্রী

লুকিয়ে উচ্চমূল্যে অন্যত্র সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Trouver Services Bancaires Options Pour Web Paris ✸ République française   Claim Bonus

Trouver Services Bancaires Options Pour Web Paris ✸ République française Claim Bonus

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ শেকৃবি উপাচার্য ও নিপসমের অধ্যাপকের বিরুদ্ধে