Swadhin News Logo
Monday , 21 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আ.লীগ-এনসিপির পাল্টাপাল্টি ধাওয়ায় গোপালগঞ্জে হতাহতের ঘটনা ঘটেছে: জেলা বিএনপি

প্রতিবেদক
Nirob
July 21, 2025 2:04 pm

গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাতেই ঘটেছে হতাহতের ঘটনা—এমনটি দাবি করেছে জেলা বিএনপি।

আজ সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ কাঁচাবাজার বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এমনটা উল্লেখ করা হয়।

জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘গত ১৬ জুলাই এনসিপির পূর্বঘোষিত সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন শহরে প্রবেশের সকল সড়ক অবরোধ করে রাখে। কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মারপিট, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে জনমনে ভীতির সঞ্চার করে। হামলা চালিয়ে ভাঙচুর করে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিএনপি নেতাদের বেশ কয়েকটি তোরণ।’

তিনি আরও বলেন, ‘সমাবেশ শেষ হলে এনসিপির নেতাদের আক্রমণ করতে চড়াও হয় কিছু দুর্বৃত্ত। একপর্যায়ে এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অনেক লোক হতাহত হয়।’

লিখিত বক্তব্যে রফিকুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটা মামলা করেছে। সে মামলায় কোনও নিরীহ-শান্তিপ্রিয় নাগরিককে হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় যে সকল হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আগে, সকাল ৯টায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - চাকরি