Swadhin News Logo
Friday , 25 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

প্রতিবেদক
Nirob
July 25, 2025 8:55 am

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আফছার নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত পৌর এলাকার বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

/এএম

 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প

পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্তের পথে ইসরায়েল

জাকসু নির্বাচনের এক কমিশনারের পদত্যাগ

অপ্রয়োজনীয় প্রকল্প অনুমোদন থেকে বিরত থাকার আহ্বান সালেহউদ্দিন আহমেদের

ব্রিজের নিচে কোকো ক্রীড়া সংসদের সভাপতির লাশ, পরিবার বলছে ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এনসিপির পদযাত্রা শুরু

শেষ বিকালে সংঘর্ষ-ভাংচুর-লুটপাট ও গুলিবর্ষণে উত্তাল খাগড়াছড়ি 

বিলে শাপলা তুলতে গিয়ে ৪ বোনের মৃত্যু

১০৮টি হারানো মোবাইল মালিকের কাছে হস্তান্তর