Swadhin News Logo
Friday , 25 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নাটোরে আইসক্রিম কিনে ফেরার পথে ট্রাক চাপায় শিশু নিহত

প্রতিবেদক
Nirob
July 25, 2025 1:37 pm

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় উপজেলায় ট্রাক চাপায় রাবেয়া খাতুন নামে দশ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া একই উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের রাজু আহমেদের মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে খেজুরতলার একটি দোকান থেকে রাবেয়াকে আইসক্রিম কিনে দেয় তার বাবা। এরপর শিশুটি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় বগুড়াগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাবেয়া মারা যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকের চালক ও সহকারী
পলাতক রয়েছে।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির বিকল্প ভোটের মাধ্যমে প্রমাণিত হবে: চেয়ারপারসনের উপদেষ্টা

টোলের নামে চাঁদাবাজি, প্রতিবাদ করলেই হেনস্তার শিকার

Put Off Biz And Live Trader Selection • Hamilton   Get Bonus Now

Put Off Biz And Live Trader Selection • Hamilton Get Bonus Now

উপদেষ্টা মাহফুজ যে আসনে নির্বাচন করতে পারেন, জানালেন তার ভাই

কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১৫

আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ

শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

যুদ্ধে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শিশু প্রতিবন্ধী ও মানসিকভাবে বিপর্যস্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গ্যাস লিকেজের আগুনে শিশুর মৃত্যু, মা-বাবা আশঙ্কাজনক

একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম