Swadhin News Logo
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Nirob
জুলাই ২৬, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেসব কমিটিতে পদ না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ নেতাকর্মীরা।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ভবেরচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পরে যাত্রী ও চালকরা। এর প্রায় আধঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে সড়কটি ছাড়ে নেতাকর্মীরা।

অবরোধকারীরা অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান সফিক টেঙ্গারচর, গজারিয়া, বাউশিয়া, বালুয়াকান্দি ইউনিয়নের কমিটি ঘোষণা করে। সেই কমিটির তালিকা ফেসবুকে পোস্টও করা হয়। কোনও ধরনের সম্মলেন না করে এবং গঠনতন্ত্রকে উপেক্ষা করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান পেয়েছে।

তারা আরও জানান, দ্রুত এসব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিতে হবে। এ সময় বিএনপি নেতা ফরিদ ও আব্দুর রহমানকে অবাঞ্চিতও ঘোষণা করেন তারা।

প্রায় আধ ঘণ্টা অবরোধের পর দ্রুত ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মহাসড়কটি ছাড়ে ক্ষুব্দ নেতাকর্মীরা।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ স্থানীয়দের

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ স্থানীয়দের

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ আবারও গ্রেফতার

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ আবারও গ্রেফতার

পাইপলাইনে ছিদ্র করে চুরি, পানিতে ছড়িয়ে পড়া তেলের আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

পাইপলাইনে ছিদ্র করে চুরি, পানিতে ছড়িয়ে পড়া তেলের আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

জোহানেসবার্গে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ড. মোহাম্মদ আরিফুজ্জামান

জোহানেসবার্গে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ড. মোহাম্মদ আরিফুজ্জামান

‘নির্বাচনের কারণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে কোনও সমস্যা হবে না’

‘নির্বাচনের কারণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে কোনও সমস্যা হবে না’

চট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্টুরেন্টে আগুন

চট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্টুরেন্টে আগুন

‘আমার ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ঢুকাইয়া দিলো’

‘আমার ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ঢুকাইয়া দিলো’

Unlocking the Thrill: A Guide to Jackpot City Online Casino

Unlocking the Thrill: A Guide to Jackpot City Online Casino