Swadhin News Logo
Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

প্রতিবেদক
Nirob
July 30, 2025 4:22 pm

ধান-গমের মতো সরকার কর্তৃক আলুর মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নওগাঁর আলুচাষিরা। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার কৃষক পরিবার এবং আলু ব্যবসায়ী পরিবারের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষকরা বলেন, ‘বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে। প্রতি কেজি আলুতে ১৭-১৮ টাকা লোকসান হচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ করে আলু চাষ করায় বাজারে দাম না পয়ে সেই টাকা পরিশোধ করতে পারছেন না।’ এমন অবস্থায় সরকারের সুদৃষ্টি কামনা করছেন আলু চাষিরা।

নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘সার ফসফেটের দাম অনেক বেশি, সেই হিসাবে শুরু থেকেই এ বছর আলুর দাম নেই। খরচের টাকাই উঠছে না। ধান-চালের সরকারি মূল্য নির্ধারণ করতে পারলে আলুর ক্ষেত্রে সেটা কেনো হবে না? সরকারের কাছে দাবি জানাই, দ্রুত আলুর মূল্য যেনো নির্ধারণ করে দেয়।’

সদর উপজেলার বক্তারপুর গ্রামের আরেক কৃষক বুলবুল ইসলাম বলেন, ‘বাজারে ধানের দাম বেশি, চালের দামও বেশি। কিন্তু আলুর কোনও দাম নেই। হিমাগারেও খরচ বেশি নেওয়া হচ্ছে। এক মণ আলু চাষ করতেই ১২০০-১৩০০ টাকা করে খরচ হয়েছে। বাজারে এখন আলু বিক্রি করতে হচ্ছে ৫০০-৬০০ টাকা মণ। তাহলে আমরা যাবো কোথায়? সরকার যদি আমাদের জন্য কোনও উদ্যোগ না নেয় তাহলে আমরা শেষ হয়ে যাবো।’

শহরের বালুডাঙ্গা এলাকার আলু চাষি সাইফুল আলম বলেন, ‘গরু বিক্রি করে এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় আলু চাষ করেছিলাম। কিন্তু বাজারে এখন আলু বিক্রি হচ্ছে না। হিমাগারে প্রতি কেজি আলুতে আগের থেকে ৪ টাকা করে বেশি দিতে হচ্ছে। এক কেজি আলু উৎপাদনসহ হিমাগারে রাখতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে। বাজারে পাইকারি দরে ১১-১২ টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে না। ঋণের টাকা পরিশোধ করা তো দূরের কথা, খরচের টাকা উঠানো নিয়েই এখন চিন্তার মধ্যে আছি।’

এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদফতরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার বলেন, ‘এ বছর ফলন ভালো হওয়ায় আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে। বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি থাকায় মানুষ আলু কম কেনে। সরকারের পক্ষ থেকে ওএমএস অথবা টিসিবির মাধ্যমে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত

উত্তরা ইপিজেডে নিহত শ্রমিকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি

কুমিল্লায় বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল রিয়েল ক্যাপিটা গ্রুপ

কুমিল্লায় বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল রিয়েল ক্যাপিটা গ্রুপ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ওয়ারড্রোব ত্রুটিযুক্ত হওয়ার পরে র্যাচেল ফিঞ্চ ভেঙে যায়: ‘আপনি আমাকে কেন বলেননি?’

ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৭জনের মৃত্যুদণ্ড

সাবেক মেয়র আরিফের নেতৃত্বে সিলেটে অবস্থান কর্মসূচি

‘মব’ ভাইরাসের সংক্রমণে বাংলাদেশ অতিষ্ঠ: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন

বুধবার থেকে শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত ভাঙ্গার আন্দোলনকারীদের