Swadhin News Logo
Friday , 1 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজীপুরে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

প্রতিবেদক
Nirob
August 1, 2025 5:16 pm

গাজীপুর করেসপনডেন্ট:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার বায়েজিদ হোসেন ও শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে মাহিন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে পাঁচজন বন্ধু মিলে উপজেলার পাঁচুয়া গ্রামের ওই বিলে নৌকা নিয়ে শাপলা তুলতে যান। একপর্যায়ে তাদের নৌকাটি উল্টে যায়। এতে ৫ জন পানিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই পানিতে ডুবে বায়েজিদ মারা যান। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

এআইয়ের বিষয়ে সচেতন হওয়া জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর গ্রেফতার আড়াই লাখের বেশি অভিবাসী

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

১০ বছর ধরে রেডিওথেরাপি মেশিন বিকল, ক্যানসার রোগীদের ভোগান্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে লবিস্ট ফার্ম নিয়োগ করলো ভারত

নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

মির্জা ফখরুলের বিরুদ্ধে স্লোগান দেওয়া বিএনপি নেতাকে সব পদ থেকে বহিষ্কার