Swadhin News Logo
Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দেশের মাটিতে শেখ হাসিনাকে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না: দুলু

প্রতিবেদক
Nirob
August 2, 2025 12:42 am

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা যেভাবে গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে শাসন করে দেশকে ধ্বংস করেছেন, তাকে আর রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। যত ষড়যন্ত্র আর চক্রান্তই করা হোক না কেন, যতই ভার্চুয়ালি মিটিং করুক না কেন—দেশের মানুষ আর শেখ হাসিনাকে পুনরায় সুযোগ দেবে না।

আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক জনসভায় তিনি এসব কথা বলেন।

দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করে দেশকে ফ্যাসিজম থেকে মুক্ত করেছেন, সেভাবেই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের মাটিতে আর কখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। সবাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকতে হবে।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর চক্রান্ত-ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

ভেনেজুয়েলায় বিনিয়োগে সম্পূর্ণ নিরাপত্তা পাবে তেল কোম্পানিগুলো: ট্রাম্প

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত:  ৩০ জনের বেশি নিহত

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত: ৩০ জনের বেশি নিহত

রংপুরে মহানবীকে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেফতার, সনাতনীদের ১৫টি বাড়িঘর ভাঙচুর

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান

খুলনায় পৌঁছেছেন এনসিপির নেতারা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ

পটুয়াখালীতে এক নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার