Swadhin News Logo
Monday , 4 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যা, পলাতক স্বামী গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 4, 2025 9:15 am

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি রাত সাড়ে দশটার দিকে টাঙ্গাইল র‍্যাব কমান্ডার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেন। 

এর আগে, রোববার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন। সখীপুর থানায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা ছেড়ে। পরে সে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মেহেদীকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএস

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে দুই চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতা কারাগারে

যানজটে আটকা পড়ে মোটরসাইকেলেই মহাসড়ক পরিদর্শন করলেন সড়ক উপদেষ্টা

সেফটিপিন ফুটিয়ে নির্যাতনের মামলায় দুর্বল ধারা, আ.লীগ নেতার তিন ছেলেমেয়ের জামিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারীরা, দাবি না মানলে সারা দেশে অবরোধ

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

রেলস্টেশনের আদলে মণ্ডপ, সঙ্গে ধান ও পাটের প্রতিমায় নতুন বার্তা

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

সীতাকুণ্ডে গোয়ালঘর থেকে অস্ত্র উদ্ধার

যশোরে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক গ্রেফতার

চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিলো ছিনতাইকারীরা