Swadhin News Logo
Tuesday , 5 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’

প্রতিবেদক
Nirob
August 5, 2025 3:45 pm

কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও নাসিরউদ্দীন পাটোয়ারী। তারা হোটেল সি পার্লে অবস্থান করছেন। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন এই তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন এবং ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল সি পার্লে ওঠেন বলে পুলিশ জানিয়েছে।

উক্ত হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন শোনা যায়। তবে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

বৈঠকের বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির কর্মসূচিতে সরকারি অ্যাম্বুলেন্স, চালককে শোকজ

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৬

বেনাপোল দিয়ে ৩ মাস পর ভারত থেকে এলো পেঁয়াজ

আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর

রংপুরে দাদন ব্যবসায়ীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীর যাবজ্জীবন

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

খুলনা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ

মাদক কার্টেলের ২৬ সদস্যকে যুক্তরাষ্ট্রে পাঠালো মেক্সিকো

পিএসসি-দুদকসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অবশ্যই করতে হবে: নাহিদ ইসলাম

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, থানায় জিডি