Swadhin News Logo
Saturday , 28 December 2024 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

প্রতিবেদক
Adrita
December 28, 2024 12:19 pm
বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে শুক্রবার রাতে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হযেছে। এতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আশরাফুল ইসলাম পৌরসভার দয়ালপাড়ার আয়নাল হকের ছেলে।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, সংঘর্ষের পর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

সূত্র জানায়, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মীদের মধ্যে একটি অরাজনৈতিক বিষয় নিয়ে মীমাংসার চেষ্টা চলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আশরাফুল থামানোর চেষ্টা করতে গেলে গুরুতর আহত হন। উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর উপজেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আমি ছুটিতে আছি। থানা চত্বরের কাছে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের তথ্য পেয়েছি। একজন মারা গেছেন। তবে তিনি মারধরের কারণে নাকি স্ট্রোক করে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী ফ্লাইটের ঘর্ষণ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: উপদেষ্টা

ভেনেজুয়েলায় বিনিয়োগে সম্পূর্ণ নিরাপত্তা পাবে তেল কোম্পানিগুলো: ট্রাম্প

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

ভারতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা গত বছরের অক্টোবর থেকে কর্মস্থলে নেই

পুলিশকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই

‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের

‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের

দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে শয্যা না পেয়ে বারান্দায় ২ সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু