Swadhin News Logo
Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা, নিহত ৪

প্রতিবেদক
Nirob
August 6, 2025 9:54 am

আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটির উত্তরকাশী জেলায় এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নয় সেনাসহ নিখোঁজ প্রায় অর্ধশতাধিক।

হড়কা বানে ভেসে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ন এলাকা। বিধ্বস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-স্থাপনা। স্থানীয়দের শঙ্কা- ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছে। এছাড়াও বাপন ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তাঘাট।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি এলাকাটির কাছাকাছি ক্ষীরগঙ্গা নদীর পানি উপচে, প্লাবিত হয় আশপাশের এলাকা। হারশিল এলাকায় স্রোতের তোড়ে ভেসে যায় সেনা ক্যাম্প। সেনাসহ নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। নিখোঁজদের খুঁজে বের করতে যোগ দিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা।

ভারতে হিমালয় সংলগ্ন রাজ্যগুলোয় কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। বিপৎসীমা ছাড়িয়েছে একাধিক নদীর পানির উচ্চতা।

পুলিশ, সেনাবাহিনী এবং এনডিআরএফ ও এসডিআরএফ-এর মতো দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর জরুরি দলগুলোকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) একটি ১৬ সদস্যের দল পাঠিয়েছে, সঙ্গে আরও কর্মী প্রস্তুত রয়েছে।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ইলন মাস্কের নতুন দল গঠনের পরিকল্পনা হাস্যকর: ট্রাম্প

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

ইসরাইলি হামলার মাঝেও ইরানি মসজিদগুলোতে জুমার নামাজে মুসল্লিদের ঢল

নবজাতকসহ গ্রেফতার সেই মা জামিন পেলেন

চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান, কর্মসূচি উদ্বোধন না করেই ফিরে গেলেন ইউএনও

কাজ ভালো না হওয়ায় ভেঙে ফেললো সাড়ে ৫ কোটি টাকার সেতুর ত্রুটিপূর্ণ অংশ

রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প

গার্মেন্টে চাঁদা দাবি ও কর্মকর্তাকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৬ জন দগ্ধ

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত