Swadhin News Logo
Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নাটোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

প্রতিবেদক
Nirob
August 6, 2025 8:50 pm

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃ্তদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাফিজুর ও উজ্জ্বল নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে যায়। পরে তারা কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করেন। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে আটককৃত দুই ভাই চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে আসছেন।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চাপের মুখে নির্বাচনের ডেডলাইন দিয়েছেন ড. ইউনূস: ফরহাদ মজহার

‘রক্তছায়া’ নিয়ে কান উৎসবের পথে আলী জুলফিকার জাহেদী

‘রক্তছায়া’ নিয়ে কান উৎসবের পথে আলী জুলফিকার জাহেদী

মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির থেকে মনোনয়ন পেয়েছেন মামদানি

ইসরায়েলি হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা কাতারের

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৬

রাজশাহী বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৫৩ জন

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ১২ আইনজীবী কারাগারে

নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪

‘জুলাই সনদ’ ঘোষণা করতে সরকারকে বাধ্য করা হবে: নাহিদ ইসলাম