Swadhin News Logo
Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
Nirob
August 7, 2025 1:16 pm

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড় জেলা শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টায় পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জাবেদ রহমান জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা।

অপরদিকে, আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সাথে শহরের নতুনবস্তী এলাকার ছাত্রদলের আরেক কর্মী আল আমিন গ্রুপের মধ্যে বুধবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০-১২ জনের সাথে আবারও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আল আমিন একটি ছুরি ঢুকিয়ে দেয় জয়ের পেটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। পথেই মারা যায় জয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ওই তরুণের একটি হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিল। এছাড়া পেটের বা পাশে ধারালো অস্ত্রের আঘাতে ভুড়ি বের হয়ে গিয়েছিল। আমরা তা ভেতরে ঢুকিয়ে সেলাই করে রংপুরে রেফার করি।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের  ছুরিকাঘাতে এই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনের নাম এসেছে একজন আল আমিন আরেকজন পারভেজ। হত্যাকারী ও ভিকটিম দুজনেই ছাত্রদলের সাথে জড়িত বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনকে বেঁধে রেখে পুলিশে দিলো এলাকাবাসী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল

ঝুলছে নারী নির্যাতনের ৫ হাজার মামলা, বছরের পর বছর বিচারের অপেক্ষা

নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবানন সরকারের পরিকল্পনাকে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

‘হিজাবকে কটাক্ষ করা স্বাধীনতা হলে সেটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি’

নওগাঁয় ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো ইউপি চেয়ারম্যানের

শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মেঘনায় ছিনতাই হওয়া সারবোঝাই বাল্কহেড জব্দ