Swadhin News Logo
Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এনসিপির সমাবেশের দিন অবরোধে নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্যাব্রিয়েল গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 7, 2025 10:05 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ পণ্ড করতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক অবরোধের ঘটনায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকালে উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাব্রিয়েল বাড়ৈ উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শুয়াগ্রামের মৃত রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এই মামলায় এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই দিন গাব্রিয়েল বাড়ৈ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪০ আসামিকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা, যান চলাচল স্বাভাবিক

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ একদিন পর হস্তান্তর

কক্সবাজার উপকূলের নিম্নাঞ্চল এখনও প্লাবিত

সাদাপাথর পর্যটনকেন্দ্রকে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ

মবের মাধ্যমে বিশৃঙ্খলা করে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে: রিজভী

এবার ট্রাম্পকেই ‘মানসিক রোগী’ বললেন থুনবার্গ

নির্বাচনের মাধ্যমে জয়ী দলকে ক্ষমতা দিয়ে পুরোনো ঠিকানায় ফিরবো: উপদেষ্টা