Swadhin News Logo
Monday , 11 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 11, 2025 9:01 am

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম চঞ্চল প্রামাণিক (২৭)। নওগাঁর আত্রাই উপজেলার বামনী গ্রামে তার বাড়ি।

শনিবার (৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে রাজশাহীর বাগমারা উপজেলার দেউলিয়া চৌরাস্তার মোড় থেকে চঞ্চলকে গ্রেফতার করে র‌্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল।

রবিবার (১০ আগস্ট) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার সন্দিগ্ধ আসামি এই চঞ্চল প্রামাণিক। তাকে গ্রেফতার করে বাগমারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।

এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাত জন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় ১ হাজার ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় চঞ্চলকে গ্রেফতার দেখানো হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সন্ত্রাসীরা পূজা অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুকুরের তাড়া খেয়ে পা পিছলে পড়ে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ইয়াবা ও মদ জব্দ

শেরপুরে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

নীলফামারীতে বিএনপির এমপিপ্রার্থীর গাড়িবহরে হামলা মামলায় আ.লীগের ৩ নেতা কারাগারে

আনসার-ভিডিপি ব্যাংকের শাখা ব্যবস্থাপক গ্রেফতার

সাদাপাথর লুটপাটের সত্যতা পেয়েছে দুদক, পুলিশ ও প্রশাসন ছিল নীরব

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

চ্যাটজিটিপির ডায়েট অনুসরণ করে হাসপাতালে বৃদ্ধ