Swadhin News Logo
Monday , 11 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ময়নাতদন্ত: মরদেহে গুরুতর ৯টি আঘাত

প্রতিবেদক
Nirob
August 11, 2025 6:28 pm

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে ধারালো অস্ত্রের আঘাতে নিহত তুহিনের দেহে ৯টি গুরুতর আঘাত থাকার তথ্য উঠে এসেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ এন এম আল মামুন জানান, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট গুরুতর ৯টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান গুরুতর এবং গভীর ছিল।

খুন হওয়া আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরে পেট্রোলবোমাসহ দুজন গ্রেফতার

নিজের পোস্টার-ব্যানার নিজেই সরাচ্ছেন জামায়াত প্রার্থী

Why Instant Casino UK is Winning the Trust of British Players

Why Instant Casino UK is Winning the Trust of British Players

সাংবাদিক বাদলকে মারধর, একজন কারাগারে

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি, কয়েকশ পরিবার পানিবন্দি

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না: হাসনাত আবদুল্লাহ

গাজীপুরে শিশুশিক্ষার্থী নোমান হত্যার দায়ে প্রতিবেশী তরুণের যাবজ্জীবন কারাদণ্ড

আন্দোলনে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বাকিরা ধরে পুলিশে দিলেন