Swadhin News Logo
Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সুনামগঞ্জে ৪ জন নিহত: বাস চালক রিমান্ডে

প্রতিবেদক
Nirob
August 12, 2025 4:53 pm

সুনামগঞ্জের বাহাদুরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চার জন নিহতের ঘটনায় গ্রেফতার বাস চালক জাকির আলমের (৩৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭), আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৫), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীসহ (১৭) ৪ জন। দুর্ঘটনার পরদিন বৃহস্পতিবার সিলেট থেকে গাড়ি চালককে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

মামলার বাদী হাইওয়ে থানার এসআই নাজমুল হক জানান, বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আজকে বাস চালকের ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছিলাম। পরে আদালত আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএনপির সমাবেশে সরকারি কর্মকর্তা, বললেন ‘১৭ বছর জেগে স্বপ্ন দেখছেন আমাদের নেতা’

মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের সংঘর্ষে যুবক নিহত, দুই নেতা বহিষ্কার

রাঙ্গামাটিতে সেনা অভিযান, ইউপিডিএফ’র পোস্ট কমান্ডার আটক

সাবেক ভূমিমন্ত্রীর আরামিট গ্রুপের দুই কর্মকর্তা গ্রেফতার, রিমান্ড মঞ্জুর: Chattogram news

একদল যাবে আরেকদল এসে দখল নেবে, এই অপরাজনীতির কবর রচনা করতে হবে: নুর

শিক্ষাবিদ যতীন সরকার আর নেই

নাইজেরিয়ায় আইএসের অবস্থানে যুক্তরাষ্ট্রের হামলা

আফগানিস্তানে এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা

ব্যানারে ছেয়ে গেছে আদালত চত্বর, সরাতে বিএনপি নেতাদের নোটিশ