Swadhin News Logo
Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে অটোমেটিক ভূমিসেবা পদ্ধতি চালু হচ্ছে: উপদেষ্টা

প্রতিবেদক
Nirob
August 13, 2025 3:28 pm

ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘ভূমি নিয়ে ভোগান্তি হয় এটি শতভাগ সত্য। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে আমরা কাজ করে চলেছি। এজন্য অটোমেটিক ভূমিসেবা পদ্ধতি চালু করা হচ্ছে।’

বুধবার (১৩ আগস্ট) বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অটোমেটেড ভূমিসেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি উপদেষ্টা আরও বলেন, ‘সফটওয়্যার মানুষ পরিচালনা করে, এজন্য মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে। দেশের বিরোধগুলোর মূল উৎস হচ্ছে ভূমি। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে যাতে বিরোধ কমে আসে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আলোচক ছিলেন– ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক পারভেজ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এমদাদুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত