Swadhin News Logo
Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ ৮ জন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 14, 2025 10:22 am

সিনিয়র করেসপনডেন্ট,মানিকগঞ্জ:

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনার রহমান ওরফে সেলিমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন র্পযায়ের নেতাকর্মী।

ওসি আমান উল্লাহ জানান, ১৫ আগস্ট উপলক্ষ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি