Swadhin News Logo
Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন

প্রতিবেদক
Nirob
August 14, 2025 1:51 pm

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চামুশা সীমান্ত দিয়ে ১৩ বাংলা ভাষাভাষীকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অনুপ্রবেশকারীদের আটকের বিষয় নিশ্চত করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জনকে ভারতীয় ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। পরে বিজিবির মহানন্দা চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখা হতে ৮’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করে।

আটককৃতরা সবাই পুরুষ এবং তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে কাজের সন্ধানে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

পুশ ইনকৃতরা হলেন— যশোর মনিরামপুর থানার হুগলাডাংগা গ্রামের আরশাদ আলী সরদারে ছেলে বিল্লাল হোসেন (৩২), টাংগাইল ঘাটাইল থানার ডাকাতিয়া গ্রামের মৃত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা লাকসাম থানার এলাইচ গ্রামের হায়াতউ নবীর ছেলে রবিউল ইসলাম (৩০), খুলনা সোনাডাংগা থানার গোবরচাকা মোল্লাবাড়ি গ্রামের ইদ্রিস শেখের ছেলে পল্টু শেখ (৩০), রংপুর কাউনিয়া থানার চন্ডিপুর মহেসা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট আদিতমারী থানার দূর্গাপুর গ্রামের ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া ভেড়ামারা থানার ভেড়ামারা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদী হাসান মুন্না (২৯), জগশর গ্রামের কামাল হোসেনের ছেলে সেলিম (২৯), দৌলতপুর থানার ছাতারপাড়া গ্রামের মৃত সারোয়ার হোসেনের ছেলে রুলাস (৩২), রাজশাহী বাঘা থানার আতারপাড়া গ্রামের জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড় তেতুলিয়া থানার ময়নাগুড়ি গ্রামের মৃত খলিলের ছেলে রহমত (৪০), ময়মনসিংহ গৌরীপুর থানার তেরশিরা গ্রামের মৃত ইশালি শিকদারের ছেলে তহিল উদ্দিন সিকদার (৪০), ঠাকুরগাঁও হরিপুর থানার মারাধা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোশারফ আলী (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। সেখানে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফ-এর কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশ ইন করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিজিবি।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গ্যাস পাম্পে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচার আটক

Codice Promozionale Boylesports Per I Clienti Esistenti, Gioco Gratuito ❗️ Piemonte   🏆

Codice Promozionale Boylesports Per I Clienti Esistenti, Gioco Gratuito ❗️ Piemonte 🏆

এখনও আগুনে পুড়ছে গ্রিসের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্রিট দ্বীপ

এরপরও দূরত্ব চাইলে ভেবে দেখতে হবে আপনারা কী চান: আন্দোলনকারীদের স্বাস্থ্যের ডিজি

বন্যাদুর্গত বাংলাদেশিদের নিয়ে প্রহসন, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

বিপ্লবী নেত্রী ইলা মিত্রের বাড়িটি কাদের দখলে?

হেফাজতে ইসলাম সবার অভিভাবকের দায়িত্ব পালন করছে: এ্যানি

যত বাধাই আসুক না কেন, নির্বাচন হবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে: অ্যাটর্নি জেনারেল

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা