Swadhin News Logo
Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার

প্রতিবেদক
Nirob
August 17, 2025 7:00 pm

বগুড়া সদরের ছোট কুমিড়া গ্রামে একটি খালে পরিত্যক্ত অবস্থায় ছয়টি গ্রেনেড পাওয়া গেছে। রবিবার বিকালে সদর থানা পুলিশ ও সেনা সদস্যরা গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে গ্রেনেডগুলো কতদিন আগের সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পেছনে একটি ছোট খালে গ্রেনেড পড়েছিল। গ্রামবাসীরা পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো দেখতে পেয়ে সদর থানায় খবর দেন। বিকাল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশ সেখানে গিয়ে প্রথমে খাল থেকে চারটি গ্রেনেড উদ্ধার করে। পরে সেনাসদস্যরা এলে আরও দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেড ছয়টি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খাল থেকে গ্রেনেড উদ্ধার হওয়ায় গ্রামবাসীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। এলাকাবাসীর ধারণা, এসব স্বাধীনতা যুদ্ধের সময়ের।

সদর থানার ওসি জানান, প্রাথমিকভাবে গ্রেনেডগুলো স্বাধীনতার যুদ্ধের সময়কার মনে হচ্ছে না। তারপরও সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এলে তারা এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারবেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ

নিজ বাড়ি থেকে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার মারা গেছেন

রংপুরে সাংবাদিক বাদলের ওপর হামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হেফাজতে ইসলাম সবার অভিভাবকের দায়িত্ব পালন করছে: এ্যানি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে নারী-শিশুসহ আহত ৪, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদফতর

পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না গাড়ি, পরীক্ষামূলক কার্যক্রম শুরু

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ট্রাম্পের!

গণভোট ও সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়ী হবে: আমান উল্লাহ আমান