Swadhin News Logo
Monday , 18 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পুলিশের ওপর হামলা করে মাদক কারবারি ছিনতাই, আটক ৪

প্রতিবেদক
Nirob
August 18, 2025 3:41 am

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকা চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ। এর আগে শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পশ্চিম চর পাকেরদহ এলাকার দুদু মন্ডলের ছেলে মো. আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮) এবং মৃত কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার নাসির উদ্দীন চিকুকে (২৫) ৩৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক চিকুকে নিয়ে থানায় ফেরার পথে বাংলাবাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় তারা পুলিশের কাছ থেকে আসামি চিকুকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের আঘাতে এএসআই মুজিবুর রহমান ও নাইমুর রহমান আহত হন। পরে আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শনিবার রাতেই এসআই হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ভোরের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল হক বাবু, মো. রাসেল, স্বপন এবং সুজা মন্ডল গ্রেফতার করা হয়।

মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, শনিবার রাতে পুলিশ মাদক ব্যবসায়ী চিকুকে গ্রেফতার করে থানায় ফেরার সময় বাংলাবাজার এলাকায় পুলিশকে আটক করে আসামি ছিনিয়ে যায় মাদক সিন্ডিকেটের সদস্যসহ স্থানীয়রা। পরে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করে। 

ওসি বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে আসামি ছিনিয়ে নেওয়া ও ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি চার জনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আরেকটি মাদক ব্যবসায়ী চিকুর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো পর্তুগাল

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা-বাণিজ্য করছে বিএনপি: গণঅধিকার পরিষদ

‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেস সদস্যদের চিঠি

১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে দিয়েছে বিএসএফ

পাবনায় চোর ধরতে গিয়ে যুবক নিহত

পটুয়াখালীতে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

একদিনের ব্যবধানে কোম্পানীগঞ্জে আবারও ইউএনও বদলি

বাগেরহাটে আ.লীগ নেতার নেতৃত্বে প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ

৪০ বছরের শাসন আরও বাড়ানোর পথে উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি

হাতিয়ায় ৯ আগ্নেয়াস্ত্র, ২৯ হাতবোমাসহ আটক এক