Swadhin News Logo
Monday , 18 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্যান্টের পকেটে থাকা সোয়া কোটি টাকার সোনাসহ ২ জন আটক

প্রতিবেদক
Nirob
August 18, 2025 6:12 pm

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি সোনার বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ সোনার ওজন ৮৩১ গ্রাম এবং তার বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।

আটকরা হলেন- রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

ওই সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৭৩০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল এ অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে নিয়ে আসছিলেন। এগুলো যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানের মালামাল আটকে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে ব্যঙ্গ করেও সেরার মুকুট জিমি কিমেলের

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা ৫০ হাজার টাকায় মীমাংসার অভিযোগ

‘বৈষম্যবিরোধী নেতা’ পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, যুবকের দুই মাসের কারাদণ্ড

কার্যালয় পোড়ানোর ঘটনায় একযুগ পর জামায়াতের মামলা

শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল

পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয়ে পরিস্থিতি জটিল করে তুলছেন, অভিযোগ জেলেনস্কির

কৈলাশটিলায় পুরনো কূপে মিললো ৫০ লাখ ঘনফুট গ্যাস, যুক্ত হবে জাতীয় গ্রিডে

কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি