Swadhin News Logo
Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রংপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Nirob
August 19, 2025 7:29 pm

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ২ জন মারা গেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে তাজহাট থানার সামনে এই সংঘর্ষ ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ওলিয়ার রহমানের পুত্র।

নিহতরা হলেন আসাদুল ইসলাম (৩৯)। তিনি বালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনছার আলীর পুত্র। অন্যজন হলেন তাসনিম আক্তার পান্না। তিনি নগরীর বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর স্ত্রী। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বিকেলে দুলাভাই আসাদুল ইসলাম শ্যালিকা পান্নাকে মোটরসাইকেলে করে রোড ডিভাইডার পার হয়ে বিনোদপুরের বাসায় দিয়ে আসছিলেন। এ সময় বাস টার্মিনাল থেকে দ্রুতগতিতে ছুটে আসা কাভার্ড ভ্যান -এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত