Swadhin News Logo
Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
Nirob
August 21, 2025 11:14 pm

প্রতীকী ছবি

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুর সদরের ইটাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইউনিয়নের দমদমা দক্ষিণপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়৷

নিহত শিশুরা হলো— দমদমা দক্ষিণপাড়া গ্রামের মো. শরিফুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে মো. মুতাসির বিল্লা তৌকি ও একই গ্রামের মো. আরিফুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে ছেলে মো. আরিউল্লা রাইয়ান।

স্বজনরা জানান, দুপুরে প্রতিবেশী শিশু দুটি তাদের নিজ বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে তারা দুজনেই পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং এক সময় পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে।

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে।

পুলিশ গিয়ে মরদেহগুলোর সুরতহাল করে। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) আশরাফ হোসেন বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে মরদেহ।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত