Swadhin News Logo
Friday , 22 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চকরিয়া থানা হেফাজতে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
Nirob
August 22, 2025 1:01 pm

কক্সবাজারের চকরিয়া থানা হেফাজতে থাকা অবস্থায় দুর্জয় চৌধুরী নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব থানার হাজত থেকে তার মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরী পাড়ার কমল চৌধুরীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুর্জয়কে থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ দুদকের এখতিয়ারভুক্ত মামলা হওয়ায় অভিযোগটি জিডি হিসেবে লিপিবদ্ধ করে ৫৪-এ চালান দেওয়ার জন্য তাকে থানা হেফাজতে রাখেন।

তিনি জানান, ভোররাতে অন্যান্য আসামি হেফাজতে রাখতে গিয়ে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হচ্ছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

আয়নাঘরে না থাকলে বোঝানো যাবে না এটা কত কঠিন জায়গা: আমির হামজা

দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: মির্জা ফখরুল

মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে শুনানি ১৪ অক্টোবর

পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট লুটের পাথর জব্দ

ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থীর ভোটপ্রদান

বকশীগঞ্জ সীমান্ত ৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

পরিবার ফিরে পেতে চায় শিশু আব্দুল্লাহকে