Swadhin News Logo
Friday , 22 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

প্রতিবেদক
Nirob
August 22, 2025 6:52 pm

মোংলা (বাগেরহাট) করেসপনডেন্ট:

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকার করা সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি হরিণের পাসহ মো. হাসান (৩৪) নামে এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন । আটককৃত হাসান (৩৪) উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার নজরুল গাজীর ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ হরিণ শিকারী হাসানকে আটক করা হয়। 

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এই কর্মকর্তা।

/এএস

সর্বশেষ - চাকরি