Swadhin News Logo
Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ময়নাতদন্ত শেষে ঢাকার পথে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

প্রতিবেদক
Nirob
August 23, 2025 3:59 pm

ময়নাতদন্ত শেষে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।

এর আগে, আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিভুরঞ্জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জানান।

হাসপাতালের মেডিকেল অফিসার জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্বজনরা জানায়, বিভুরঞ্জনের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নয় রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে সৎকার করা হবে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তার আগে একটি খোলা চিঠিতে নিজের হতাশা, বিষন্নতা আর বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা

সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিলো পাকিস্তান

‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি’, ট্রাম্পকে বলেছিলেন মোদি

মওলানা ভাসাসী সেতু উদ্বোধন, উচ্ছ্বাসের প্রান্তেই নেই প্রস্তুতি

মাদারীপুরে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, জবাবে যা বললো নয়াদিল্লি

ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে: আদিলুর রহমান

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

আ.লীগের দোসর আখ্যা দিয়ে বিকেএমইএর সভাপতিকে অনুষ্ঠান থেকে বের করে দিলো ছাত্রদল