Swadhin News Logo
Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নাটোরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ নিহত ২

প্রতিবেদক
Nirob
August 24, 2025 6:32 am

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে সিংড়া উপজেলায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে আত্তারি মৃধা এবং খইরুদ্দিনের ছেলে ভ্যানচালক মো. মোজা।

পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া থেকে জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে খেজুরতলা এলাকায় একটি ব্যাটারী চালিত ভ্যানকে বাসটি চাপা দেয়। এতে ভ্যানচালক মোজা ও ভ্যানযাত্রী আত্তারী মৃধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রামেকের শিক্ষানবিশ চিকিৎসকের প্রচেষ্টায় নেদারল্যান্ডস থেকে এলো ২৫০০ অ্যাল্টেপ্লেস ইনজেকশন

শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে: নাহিদ ইসলাম

চাঁদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, নিজ দলের বিরুদ্ধেই অভিযোগ

পোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’: বিএনপির অভিযোগ

ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ ঘোষণা করে কয়লা রফতানি বন্ধ কলম্বিয়ার

নিখোঁজের পর অভিযুক্তের বাড়ির উঠানে পুঁতে রাখা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

অসহায় মা-মেয়ের সরকারি চাল আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর নিয়ে যাওয়া সেই যুবক গ্রেফতার

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

ফরিদপুরে বাসে আগুন