Swadhin News Logo
Monday , 25 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষ, আহত ২

প্রতিবেদক
Nirob
August 25, 2025 1:17 am

ফাইল ছবি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিল দুই যুবক। এ সময় সেতুর ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় সেতুর সংযোগ সড়কে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারী নিহত হন।

/এএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা

বা‌গেরহা‌টে সাংবাদিক হায়াত হত্যা মামলায় দুজন গ্রেফতার

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি

আন্দোলনের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত

পিআর পদ্ধতি তেলের মতো মাথায় দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে: রিজভী

একাধিক দাবিতে শ্রমিক ধর্মঘট, ঢাকা-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান শিক্ষক মাহবুবে এলাহী।