Swadhin News Logo
Monday , 25 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এনসিপি নিলে ডোনেশন, জামায়াত দখল করলে পুনরুদ্ধার আর বিএনপি নিলেই চাঁদাবাজি: বুলু

প্রতিবেদক
Nirob
August 25, 2025 8:40 pm

কুমিল্লা ব্যুরো:

ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা সদরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, যারা এই নির্বাচনে বিএনপিকে বলেন—বিএনপি নাকি প্রশাসন দখল করে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই—কারা প্রশাসন দখল করেছেন?

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা বৈষম্যবিরোধী ভাইয়েরা। তারা যদি কোনো চাঁদা বা কিছু নেয়, সেটা ডোনেশন হয়ে যায়। আর জামায়াত বিভিন্ন ব্যাংক, বীমা বা শিক্ষা প্রতিষ্ঠান অটোমেটিক্যালি দখল করে ফেলেছে, সেটাকে বলা হয় পুনরুদ্ধার। কিন্তু বিএনপি যদি ১০টা নেয়, সেটা চাঁদাবাজি হয়ে যায়।

জামায়াতের নির্বাচনী প্রচারণা নিয়ে সমালোচনা করে বুলু বলেন, জামায়াতে ইসলাম করলে নাকি বেহেশতে যাওয়া যায়। তাদের নেতারা মহিলা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা-বোনদের এ কথাই বলেন। কিন্তু যারা এমন কথা বলতে পারে, তারা মুসলমান হতে পারে না। কারণ, বেহেশতে যাওয়ার সিদ্ধান্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না। কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে—তা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর।

দলটির আমির ডা. শফিকুর রহমান সম্পর্কে তিনি আরও বলেন, তাকে একবার বলেছিলাম—আপনাকে তো জামায়াতের লোকেরা সাক্ষাৎ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য একটু দোয়া-ফিকির করেন, বাংলাদেশ যেনো বহির্শত্রু থেকে রক্ষা পায়। আমরা সবাই যেন হেদায়েতের পথে চলতে পারি।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে আ‌লোকসজ্জা, সমালোচনা

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না: নাহিদ

চট্টগ্রামে নতুন করে চিকুনগুনিয়ায় ১২৩ ও ডেঙ্গুতে ২০ আক্রান্ত

রাজশাহীতে অতিবৃষ্টিতে ১০ কোটি টাকার ফসল নষ্ট, ক্ষতিগ্রস্ত ৪ হাজার কৃষক

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নীল নদে ‘মেগা বাঁধ’ নির্মাণ সম্পন্ন করেছে ইথিওপিয়া

আবদুল আউয়াল মিন্টুর সম্পদের পরিমাণ ৫০৭ কোটি

পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার, সম্পত্তির দ্বন্দ্বে হত্যার অভিযোগ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি