Swadhin News Logo
Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কক্সবাজারে সাড়ে চার লাখের বেশি ইয়াবাসহ ৯ মাদক কারবারি আটক

প্রতিবেদক
Nirob
August 27, 2025 1:46 am

কক্সবাজারে বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে চার লাখ ষাট হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব- ১৫ এর সহকারী পরিচালক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের পৌরসভার ১ নম্বর ওযার্ড সংলগ্ন বাকখালী নদীর মোহনায় অভিযান চালায় র‍্যাব। এসময় একটি ট্রলার শনাক্ত করে আটক করা হয় ৯ জনকে। পরে একটি তেলের ড্রামে লুকিয়ে রাখা ইয়াবা জব্দ হয়।

আটককৃতরা কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছেে বলেও জানিয়েছে র‍্যাব।

/এমএইচ

সর্বশেষ - চাকরি