Swadhin News Logo
Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মামলা দিয়েও পার পেলেন না বাবা, মাসহ আদালতে ৩ জনের স্বীকারোক্তি

প্রতিবেদক
Nirob
August 27, 2025 8:33 pm

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের জেরে কিশোরী উর্মী ইসলামকে (১৪) শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে আদালতে তারা ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গ্রেফতারকৃতরা হলেন— উর্মীর মা আমেনা বেগম, বাবা নজরুল বয়া‌তি এবং ভগ্নিপতি কামাল হোসেন।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে পারিবারিক কলহের একপর্যায়ে উর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ গুম করতে কুম্ভখালী খালে ফেলে দেয় অভিযুক্তরা। দু’দিন পর শনিবার সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে পরিবারের সংশ্লিষ্টতা।

পরে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তিনজনকে আটক করা হলে তারা হত্যার দায় স্বীকার করেন। বুধবার আদালতে সোপর্দ করার পর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন তারা।

বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, পরিবারের তিনজনই সন্দেহের তালিকায় ছিলেন। পুলিশ গুরুত্বের সাথে তদন্ত চালিয়ে ঘটনার রহস্য উদঘাটন করেছে।

উল্লেখ্য, এ ঘটনায় নিহতের বাবা নজরুল বয়াতি নিজেই বাদি হয়ে বাউফল থানায় হত্যা মামলার আবেদন করেছিলো।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত