Swadhin News Logo
Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

প্রতিবেদক
Nirob
August 27, 2025 9:21 pm

ফাইল ছবি।

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সামনের দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আমরা ভোটমুখী হতে যাচ্ছি। নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ নষ্ট হলে ভোট কঠিন জায়গায় চলে যাবে।

আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, বিগত ১৫ দেশে দুর্নীতি-অনিয়ম চলছিল। ৫ আগস্টের পর এমন একটা দেশ পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, সিস্টেম কাজ করছিল না। অল্প সময়ের মধ্যে দুর্নীতি নির্মূল করা কঠিন।

তিনি আরও বলেন, মানুষ ভালোবেসে ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে এসেছে। আবার মানুষ ধৈর্যহীন হয়ে পড়ছে সেটিও দেখতে পাচ্ছি। এক বছরেই ধৈর্যহীন হয়ে পড়লে বিগত সময়ের দুর্নীতি-অনিয়ম কীভাবে দূর করবো?

একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে মিলেমিশে থাকার আহ্বানও জানান তিনি।

/আরএইচ

সর্বশেষ - চাকরি