Swadhin News Logo
Friday , 29 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পটুয়াখালীতে অর্ধলক্ষাধিক নকল সিগারেট জব্দ

প্রতিবেদক
Nirob
August 29, 2025 9:55 am

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। একইসাথে শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামের এক ব্যবসায়ীকেও আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান প্রেস‌ বি‌ফ্রিং‌য়ে এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অ‌ভিযান চালায়। এসময় পৌরসভার পেয়ারাবাগান এলাকা থে‌কে ৬টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় এসে জব্দ সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

ও‌সি আশাদুর রহমান জানান, জব্দ সিগারেটগুলোর গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ডরোল নকল হওয়ার সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছিল।

পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

দেশে এলো সন্দ্বীপের ৭ প্রবাসীর লাশ, একসঙ্গে জানাজার আয়োজন

২৭ জুলাই থেকে চালু হচ্ছে মস্কো-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট

ফেনীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই, ছয় পুলিশ আহত

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

মেক্সিকোতে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৪

যশোর-ঝিনাইদহ নির্মাণাধীন সড়কের দুই পাশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি

‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ

‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ

মাংস বিক্রির জন্য রাখা ৩৭ ঘোড়ার দুটি মারা গেছে

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা

ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের